Subject
Previous Exam (স্কুল পর্যায় -১)
Topic
৮ম শিক্ষক নিবন্ধন- ২০১২ (সহকারী শিক্ষক, সমমান) - ৩১.০৮.২০১২
'ফাঁকা আওয়াজে কাজ আদায়' - এর সমার্থক বাগধারা কোনটি ?
'ফাঁকা আওয়াজে কাজ আদায়' - এর সমার্থক বাগধারা কোনটি ?
ক)
কলকাঠি নাড়াখ)
কুপোকাৎগ)
কালে ভদ্রেঘ)
কথায় চিড়া ভেজাExplanation
• ’ফাঁকা আওয়াজে কাজ আদায়’ এর সমার্থক বাগধারা- কথায় চিড়া ভেজা। • কথায় চিড়া ভেজা বাগধারাটির অর্থ- ফাঁকা বুলিতে কার্যসাধন। - বাক্য গঠন: কাজটি করাতে হলে নগদ কিছু ঢালো, শুধু কথায় চিঁড়ে ভেজে না। • কলকাঠি নাড়া বাগধারাটির অর্থ- গোপনে কু-পরামর্শ দেওয়া। - বাক্য গঠন: সে নিজের বুদ্ধিতে এ কাজ করছে না, কেউ না কেউ আড়াল থেকে কলকাটি নাড়াচ্ছে। • কুপোকাৎ বাগধারাটির অর্থ- পরাজিত। - বাক্য গঠন: সে কথার মারপ্যাঁচে তাকে কুপোকাৎ করে ফেলল। • কালে ভদ্রে বাগধারাটির অর্থ- কদাচিৎ। - বাক্য গঠন: কালে ভদ্রে দেখা সাক্ষাৎ হলে আন্তরিকতা জন্মাতে পারে না। উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ।Related questions
নিচের কোনটি পারিভাষিক শব্দ ?’হরতাল’ কোন ভাষার শব্দ ?নিচের কোন বাক্যটি শুদ্ধ ?নিচের কোন শব্দটি ‘দক্ষ’ অর্থে ব্যবহৃত হয়েছে ?’সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি ?ΔABC -এ AD, ∠A - এর সমদ্বিখণ্ডক এবং ∠ADB সূক্ষ্মকোণ হলে -সারাংশ কোন পুরুষে লিখতে হয় ?একটি ত্রিভুজের যেকোনো একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি কোন ধরণের?
