- ফরাসি বিপ্লব অনুষ্ঠিত হয় ১৭৮৯ সালে, ১৪ জুলাই। এ বিপ্লবের শুরু হয় বাস্তিল দুর্গ ভেঙ্গে ফেলার মধ্যে দিয়ে। এ সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই। তাকে জনসমক্ষে গিলোটিনে শিরশ্ছেদ করা হয় ১৭৯৩ সালে। ফরাসি বিপ্লবের শ্লোগান ছিল “সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্ব” ।