জ্যাঁ-জ্যাঁক রুশো ছিলেন একজন জেনেভান দার্শনিক, লেখক ও সুরকার। তাঁর রাজনৈতিক দর্শন সমগ্র ইউরোপ জুড়ে আলোকায়নের অগ্রগতির পাশাপাশি ফরাসি বিপ্লবের নানা দিক এবং আধুনিক রাজনৈতিক, অর্থনৈতিক ও শিক্ষাগত চিন্তাধারার বিকাশকে প্রভাবিত করেছিল। জন্মসূত্রে সুইজারল্যান্ডের অধিবাসী হলেও রুসো ছিলেন ফরাসি জ্ঞানালোক আন্দোলনের অন্যতম প্রতিনিধি এবং ইউরোপের প্রগতিবাদী ও গণতান্ত্রিক সমাজচেতনার প্রধান পৃষ্ঠপোষক।