Subject

    বাংলা সাহিত্য

    Topic

    প্রথম

    ফররুখ আহমদের প্রথম রচিত কবিতা কোনটি?

    ক)
    উপহার
    খ)
    স্মরণী
    গ)
    পাঞ্জেরী
    ঘ)
    রাত্রি

    Explanation

    - ফররুখ আহমদ ১০ জুন, ১৯১৮ (১০ জুলাই, ১৯১৮: বাংলা একাডেমি চরিতাভিধান) সালে মাগুরা জেলার (তৎকালীন যশোর) শ্রীপুর উপজেলার মাঝআইল গ্রামে জন্মগ্রহণ করেন। - প্রকৃত নাম সৈয়দ ফররুখ আহমদ। দাদী ডাকতেন রমজান নামে। - তাঁকে ইসলামি স্বাতন্ত্র্যবাদী কবি, ইসলামি রেনেসাঁর কবি বলা হয়। - তাঁর উপাধি: মুসলিম রেনেসাঁর কবি। - তিনি 'মাসিক মোহাম্মদী' পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং ঢাকা বেতারের 'স্টাফ রাইটার' হিসেবে কাজ করেছেন। - ১৯৩৭ সালে 'বুলবুল' পত্রিকায় তাঁর প্রথম কবিতা ' রাত্রি ' এবং 'মাসিক মোহাম্মদী' পত্রিকায় 'পাপজন্ম' কবিতাটি প্রকাশিত হয়। - তিনি ১৯৫২ সালে রাষ্ট্রভাষার প্রশ্নে বাংলার পক্ষে এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, পাকিস্তানের অখণ্ডতার পক্ষে অবস্থান নিয়ে বক্তব্য, বিবৃতি প্রদান করেন এবং কবিতা রচনা করেন। - ১৯৬৭ সালে পাকিস্তান সরকার রেডিও ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত প্রচার বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করলে তিনি এ সিদ্ধান্তের প্রতি সমর্থন জ্ঞাপন করেন। - তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৬০), আদমজী সাহিত্য পুরস্কার (১৯৬৬), ইউনেস্কো পুরস্কার (১৯৬৬), একুশে পদক (১৯৭৭), স্বাধীনতা পুরস্কার (১৯৮০) পান। - তিনি ১৯ অক্টোবর, ১৯৭৪ সালে ঢাকায় মারা যান। - তার সাহিত্যকর্মসমূহঃ কাব্যগ্রন্থঃ সাত সাগরের মাঝি (১৯৪৪), নৌফেল ও হাতেম (১৯৬১), হাতেমতায়ী (১৯৬৬), মুহূর্তের কবিতা (১৯৬৩), সিরাজাম মুনিরা (১৯৫২), হাবেদা মরুর কাহিনী (১৯৮১), সিন্দাবাদ (১৯৮৩)। - শিশুতোষঃ পাখির বাসা (১৯৬৫): এটি শিশুতোষ গ্রন্থ। এর জন্য তিনি ১৯৬৬ সালে ইউনেস্কো পুরস্কার পান। নতুন লেখা (১৯৬৯), হরফের ছড়া (১৯৭০), চাঁদের আসর (১৯৭০), ছড়ার আসর (১৯৭০), ফুলের জলসা (১৯৮৫)। - কবিতাঃ উপহার, স্মরণী ও পাঞ্জেরী।

    Find Tutors

    View all Tutors