মুহম্মদ আবদুল হাই বাংলা ভাষার প্রধানতম ধ্বনিবিজ্ঞানী, শিক্ষাবিদ ও সাহিত্যিক। শিক্ষাক্ষেত্রে অবদান রাখায় বাংলাদেশ সরকার তাঁকে ১৯৯৬ সালে বাংলাদেশের দ্বিতীয় বেসামরিক সম্মান একুশে পদক প্রদান করে। তাঁর রচিত গ্রন্থ: - সাহিত্য ও সংস্কৃতি (১৯৫৪), - বিলাতে সাড়ে সাত শ' দিন (১৯৫৮), - তোষামোদ ও রাজনীতির ভাষা (১৯৫৯), - ভাষা ও সাহিত্য (১৯৬০), - এ ফোনেটিক এন্ড ফোনোলোজিক্যাল স্টাডি অব নেইজালস অ্যান্ড নেইজালাইজেশন ইন বেঙ্গলি (১৯৬০), - ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব (১৯৬৪), - বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (১৯৬৮) ইত্যাদি।