Explanation
- প্রমথ চৌধুরী ৭ আগস্ট, ১৮৬৮ খ্রিষ্টাব্দে যশোরে জন্মগ্রহণ করেন। - পৈতৃক নিবাস- পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রাম। - তাকে বলা হয় বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক ও বিদ্রূপাত্মক প্রাবন্ধিক। - প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম- বীরবল। - প্রমথ চৌধুরীর প্রথম প্রবন্ধ ' জয়দেব ' ১৮৯৩ সালে 'সাধনা' পত্রিকায় প্রকাশিত হয়। - 'হালখাতা' ('ভারতী' পত্রিকায় প্রকাশ- ১৯০২), এ গদ্য/প্রবন্ধ রচনায় তিনি প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান। - বাংলা কাব্য সাহিত্যে তিনিই প্রথম ইতালীয় সনেটের প্রবর্তন করেন। - তিনি 'সবুজপত্র' (১৯১৪), 'বিশ্বভারতী পত্রিকা' সম্পাদনা করেন। - তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩৮ সালে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন। উল্লেখ্য, স্যার আশুতোষ মুখোপাধ্যায় নিজ মাতার নামে এ পদক প্রবর্তন করেন। - তিনি ২ সেপ্টেম্বর, ১৯৪৬ সালে (১৬ ভাদ্র, ১৩৫৩ বঙ্গাব্দ) শান্তিনিকেতনে মারা যান। প্রমথ চৌধুরীর প্রবন্ধগ্রন্থসমূহ: - 'তেল-নুন-লাকড়ি' (১৯০৬), - 'বীরবলের হালখাতা' (১৯১৬), - 'নানাকথা' (১৯১৯), - 'আমাদের শিক্ষা' (১৯২০), - 'রায়তের কথা' (১৯২৬), - 'নানাচর্চা' (১৯৩২), - 'আত্মকথা' (১৯৪৬), - 'প্রবন্ধ সংগ্রহ' (১ম খণ্ড- ১৯৫২, ২য় খণ্ড- ১৯৫৩)। • কাব্যগ্রন্থ: - 'সনেট পঞ্চাশৎ' (১৯১৩), - 'পদচারণ' (১৯১৯)। • গল্পগ্রন্থ: - 'চার ইয়ারী কথা' (১৯১৬), - 'আহুতি' (১৯১৯), - 'নীললোহিত ও গল্পসংগ্রহ' (১৯৪১)। • প্রবন্ধ: - 'যৌবনে দাও রাজটীকা', - 'বই পড়া', - 'সাহিত্যে খেলা', - 'ভাষার কথা'।