Subject

    বাংলাদেশ বিষয়াবলি

    Topic

    বাংলাদেশের সংবিধান

    ‘প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চারজন নির্বাচন কমিশনার’ নিয়ে নির্বাচন কমিশন গঠনের বিধান রয়েছে সংবিধানের কত নং অনুচ্ছেদে?

    ক)
    ৭(২) নং অনুচ্ছেদ
    খ)
    ২৮(১) নং অনুচ্ছেদ
    গ)
    ১১৮(১) নং অনুচ্ছেদ
    ঘ)
    ১৪১(ক) নং অনুচ্ছেদ

    Explanation

    বাংলাদেশের সংবিধানের সপ্তম ভাগে নির্বাচনের কথা উল্লেখ আছে। ১১৮ নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। ১১৮(১) প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চার জন নির্বাচন কমিশনারকে লইয়া বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকিবে এবং উক্ত বিষয়ে প্রণীত কোন আইনের বিধানাবলী-সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে ও অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগদান করিবেন। ১১৮(২) একাধিক নির্বাচন কমিশনারকে লইয়া নির্বাচন কমিশন গঠিত হইলে প্রধান নির্বাচন কমিশনার তাহার সভাপতিরূপে কার্য করিবেন।

    Find Tutors

    View all Tutors