Subject

    বাংলাদেশ বিষয়াবলি

    Topic

    শিল্প ও বাণিজ্য

    প্রথমবারের মতো 'এএএ (AAA)' মান অর্জন করেছে কোন ব্যাংক?

    ক)
    ব্র্যাক ব্যাংক
    খ)
    ইস্টার্ন ব্যাংক
    গ)
    প্রাইম ব্যাংক
    ঘ)
    সিটি ব্যাংক

    Explanation

    - প্রাইম ব্যাংক লিমিটেড দেশের প্রথম বেসরকারি ব্যাংক হিসেবে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (CRAB) থেকে দীর্ঘমেয়াদী ‘এএএ (AAA)’ রেটিং অর্জন করেছে, যা দেশের ব্যাংকিং খাতে সর্বোচ্চ আর্থিক বিশ্বাসযোগ্যতার প্রতীক। - এই রেটিং প্রাপ্তির পেছনে প্রাইম ব্যাংকের শক্তিশালী মূলধন কাঠামো, বহুমাত্রিক ঋণ পোর্টফোলিও, পর্যাপ্ত প্রভিশনিং, কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা এবং স্থিতিশীল আমানত কাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। - এছাড়া ব্যাংকটির দীর্ঘমেয়াদী আর্থিক সক্ষমতা, দায়িত্বশীল ব্যাংকিং অনুশীলন এবং বিশ্বস্ততা সৃষ্টির ধারাবাহিকতা এই স্বীকৃতির মূল ভিত্তি। - ‘এএএ’ রেটিং প্রমাণ করে প্রাইম ব্যাংকের ঋণ পরিশোধে ঝুঁকি অত্যন্ত কম এবং এটি গ্রাহক ও বিনিয়োগকারীদের জন্য একটি নিরাপদ আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। - একইসঙ্গে ব্যাংকটির স্বল্পমেয়াদী রেটিং ‘এসটি-১’ পাওয়ায় তার তরলতা ও স্বল্পমেয়াদী দায়বদ্ধতা পরিশোধের সক্ষমতাও নিশ্চিত হয়েছে।

    Find Tutors

    View all Tutors