Subject

    বাংলা ভাষা

    Topic

    সমাস

    'প্রতিকূল' শব্দের সঠিক ব্যাসবাক্য কোনটি?

    ক)
    কূলের সমীপে প্রতি
    খ)
    কূলের প্রতি
    গ)
    বিরুদ্ধ কূল
    ঘ)
    অবরুদ্ধ কূল

    Explanation

    • যে সমাসের পূর্বপদে একটি অব্যয় এবং পরপদে একটি বিশেষ্য থাকে এবং অর্থের দিক থেকে পূর্বপদ অর্থাৎ অব্যয়ের অর্থই প্রাধান্য পায়, তাকে অব্যয়ীভাব সমাস বলে। • অর্থাৎ, পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থই প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। • এ সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়। যেমনঃ - পশ্চাৎ (অনু) : পশ্চাৎ গমন = অনুগমন, পশ্চাৎ ধাবন = অনুধাবন ইত্যাদি। - বীপ্সা (অনু, প্রতি) : দিন দিন = প্রতিদিন, ক্ষণে ক্ষণে = প্রতিক্ষণ, অনুক্ষণ ইত্যাদি। - বিরােধ (প্রতি) : বিরুদ্ধ বাদ = প্রতিবাদ, বিরুদ্ধ কূল = প্রতিকূল ইত্যাদি।

    Find Tutors

    View all Tutors