Subject

    আন্তর্জাতিক বিষয়াবলি

    Topic

    পরিবেশ ও জলবায়ু

    প্যারিস চুক্তি কয়টি দেশ/পক্ষ স্বাক্ষর করে ?

    ক)
    ১৭৯
    খ)
    ১৮৯
    গ)
    ১৯৫
    ঘ)
    ১৯৭

    Explanation

    -প্যারিস চুক্তিতে প্রথমবারের মতো বিশ্বের প্রায় সব দেশ গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে একমত হয়। -২০১৫ সালের ১২ ডিসেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে ১৯৩টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন প্যারিস চুক্তি করে। -২০১৬ সালের ৪ নভেম্বর এই চুক্তি কার্যকর হয়। -চুক্তি অনুযায়ী, শিল্পায়ন-পূর্ববর্তী যুগের পর থেকে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে চেষ্টা করবে স্বাক্ষরকারী দেশগুলো। -চুক্তির আরেকটি লক্ষ্য হলো, গাছ, মাটি ও সমুদ্র যতটা কার্বন শোষণ করতে পারে, ২০৫০ থেকে ২১০০ সালের মধ্যে কৃত্রিমভাবে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ সেই পর্যায়ে (নেট জিরো) নামিয়ে আনতে হবে। -এ জন্য প্রতিটি দেশ নিজস্ব কার্বন নিঃসরণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করবে এবং পাঁচ বছর পরপর তা পর্যালোচনা করবে। -এ ছাড়া জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে গরিব দেশগুলোকে ধনী দেশগুলো ‘জলবায়ু তহবিল’ দিয়ে সাহায্য করবে। -২০২০ সালে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময়ে যুক্তরাষ্ট্র প্যারিস চুক্তি থেকে সরে যায়। -২০২১ সালের জানুয়ারিতেই আবার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রকে এই চুক্তিতে ফিরিয়ে আনেন।

    Find Tutors

    View all Tutors