Subject
বাংলা সাহিত্য
Topic
বাংলা সাহিত্যের যুগ
'পোকামাকড়ের ঘরবসতি' উপন্যাসটি কে লিখেছেন?
'পোকামাকড়ের ঘরবসতি' উপন্যাসটি কে লিখেছেন?
ক)
ববিতাখ)
রাইসুল ইসলাম আসাদগ)
সেলিনা হোসেনঘ)
পান্না কায়সারExplanation
সেলিনা হোসেনের রচিত অন্যান্য উপন্যাসঃ ‘জলোচ্ছ্বাস' (১৯৭২): দক্ষিণ বাংলার মেঘনা, তেঁতুলিয়া, আগুনমুখা, কাজল নদীর কূলে প্রতিকূল প্রকৃতি ও সামাজিক ত অপশক্তির বিরুদ্ধে সংগ্রামশীল মানুষের জীবনধারা এক উপন্যাসের আলেখ্য। ‘হাঙর নদী গ্রেনেড' (১৯৭৬): এটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। ১৯৭২ সালে এ ঘটনা নিয়ে তিনি গল্প লেখেন। পরবর্তীতে এটি উপন্যাসে রূপান্তরিত করেন। 'যাপিত জীবন' (১৯৮১): এ উপন্যাসে ১৯৪৭-৫২ সালের ভাষা আন্দোলনের যাবতীয় ঘটনা কেন্দ্রীয় চরিত্র জাফর এর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। উপন্যাস ‘ পোকামাকড়ের ঘরবসতি (১৯৮৬) : বাংলাদেশের দক্ষিণাঞ্চলে নাফ নদীর তীরবর্তী শাহপরী দ্বীপ নামক এক ছোট দ্বীপের ধীবর শ্রেণির মানুষের জীবন সংগ্রাম এর বাস্তব রূপায়ণ। চরিত্র: মালেক, সাফিয়া । ‘নিরন্তর ঘণ্টাধ্বনি’ (১৯৮৭): চল্লিশের দশকের পটভূমিতে রচিত । ‘কাঁটাতারে প্রজাপতি' (১৯৮৯): নাচোলের তেভাগা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত। ‘কাকতাড়ুয়া’ (১৯৯৬): এটি শিশুতোষ উপন্যাস। এটি বুধা নামে এক এতিম সাহসী কিশোর মুক্তিযোদ্ধার কাহিনী । ‘যুদ্ধ' (১৯৯৮): ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত। এ উপন্যাসে ১১ নম্বর সেক্টরের নারী মুক্তিযোদ্ধা বীর প্রতীক তারামন বিবির প্রসঙ্গ এসেছে। ‘কাঠকয়লার ছবি’ (২০০১): এটি চা বাগানের শ্রমিকদের জীবনযাত্রা নিয়ে রচিত। উৎসঃ অগ্রদ্রুত বাংলা।Related questions
নেমেসিস কোন জাতীয় রচনা?'নেমেসিস' নাটকে নূরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন ?রাইফেল রোটি আওরাত' উপন্যাসের রচয়িতা-'আমার যত গ্লানি' উপন্যাসের রচয়িতা কে ?বাংলাদেশে 'গ্রাম থিয়েটারে'র প্রবর্তক কে?বাংলা ভাষায় পূর্ব স্তরের নাম কী"ধন্যধান্যে পুষ্পে ভরা" দেশাত্মবোধক গানটির রচয়িতা কে ?'সুবচন নির্বাসনে' নাটকটির রচয়িতা কে ?
