শুক্র গ্রহকে পৃথিবীর জমজ গ্রহ বলে আখ্যায়িত
করা হয় কারণ পৃথিবী এবং শুক্রের মধ্যে গাঠনিক উপাদান
এবং আকারে মিল রয়েছে। যেমন- পৃথিবীর ব্যাস
১২,৬৬৭ কিলোমিটার এবং শুক্রের ব্যাস ১২,১০৪
কিলোমিটার। সকালের আকাশে শুক্র গ্রহকে শুকতারা এবং
সন্ধ্যার আকাশে শুক্র গ্রহকে সন্ধ্যাতারা বলে ডাকা হয়। এর
কোন উপগ্রহ নেই।