Subject

    রেলওয়ে

    Topic

    বিপিএসসি (বাংলাদেশ রেলওয়ে) (সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার) - ০৫.০৭.২০২৪

    'পুতুল নাচের ইতিকথা' উপন্যাসটি কার রচিত?

    ক)
    মানিক বন্দ্যোপাধ্যায়
    খ)
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    গ)
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    ঘ)
    অন্নদাশঙ্কর রায়

    Explanation

    - মানিক বন্দ্যোপাধ্যায় রচিত মনস্তত্ত্ব বিশ্লেষণমূলক উপন্যাস 'পুতুলনাচের ইতিকথা' (১৯৩৬)। - মুন্সিগঞ্জের বিক্রমপুরের এক সাধারণ গ্রাম গাওদিয়া আর তার সাধারণ মানুষ নিয়ে এ উপন্যাসের পটভূমি। - ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে বাঙালি শিক্ষিত মধ্যবিত্তের অন্তর্গত টানাপোড়েন ও অস্তিত্ব সংকট শশী চরিত্রের মাধ্যমে প্রকাশিত। - লোকায়ত ভাষায় প্রেম নিবেদন করে কুসুম; কিন্তু শশীর কাছ থেকে সাড়া না পাওয়ায় তার আত্মিক মৃত্যু ঘটে। - এ উপন্যাসে বিভিন্ন চরিত্র ক্রিয়াশীল থাকলেও তারা চারিত্রিক দৃঢ়তা নিয়ে দাঁড়াতে পারেনি, পুতুলের মতো অন্যের অল্প ধাক্কাতেই চালিত হয়েছে। - তাঁর রচিত অন্যান্য উপন্যাস: 'জননী' (১৯৩৫), 'দিবারাত্রির কাব্য' (১৯৩৫), 'পদ্মানদীর মাঝি' (১৯৩৬), 'শহরতলী' (১৯৪০), 'অহিংসা' (১৯৪১), 'আরোগ্য' (১৯৫৩), 'সোনার চেয়ে দামী' (১৯৫১), 'স্বাধীনতার স্বাদ' (১৯৫১)।

    Find Tutors

    View all Tutors