Subject
বাংলা সাহিত্য
Topic
বাংলাদেশের সাহিত্য ও সাহিত্যিক
'পুতুলনাচের ইতিকথা' উপন্যাসের কোন গ্রামের কথা বর্ণিত হয়েছে?
'পুতুলনাচের ইতিকথা' উপন্যাসের কোন গ্রামের কথা বর্ণিত হয়েছে?
ক)
মুন্সিগঞ্জের গাওদিয়াখ)
পদ্মাপাড়ের কেতুপুরগ)
মুন্সিগঞ্জের মালবাদিয়াঘ)
বিহারের দুমকাExplanation
'পুতুলনাচের ইতিকথা' (১৯৩৬): - মুন্সিগঞ্জের বিক্রমপুরের এক সাধারণ গ্রাম গাওদিয়া আর তার সাধারণ মানুষ নিয়ে এ উপন্যাসের পটভূমি। - ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে বাঙালি শিক্ষিত মধ্যবিত্তের অন্তর্গত টানাপোড়েন ও অস্তিত্ব সংকট শশী চরিত্রের মাধ্যমে প্রকাশিত। - লোকায়ত ভাষায় প্রেম নিবেদন করে কুসুম, কিন্তু শশীর কাছ থেকে সাড়া না পাওয়ায় তার আত্মিক মৃত্যু ঘটে। - এ উপন্যাসে বিভিন্ন চরিত্র ক্রিয়াশীল থাকলেও তারা চারিত্রিক দৃঢ়তা নিয়ে দাঁড়াতে পারেনি, পুতুলের মতো অন্যের অল্প ধাক্কাতেই চালিত হয়েছে। - এটি মনস্তত্ত্ব বিশ্লেষণমূলক উপন্যাস। - চরিত্র: শশী, কুসুম। ------------------------ ------------------------ - মানিক বন্দ্যোপাধ্যায় (১৯ মে, ১৯০৮ - ৩ ডিসেম্বর, ১৯৫৬) ছিলেন একজন ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক। তার প্রকৃত নাম প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়। তার ডাক নাম 'মানিক' তাঁর উল্লেখযোগ্য উপন্যাস: - পদ্মানদীর মাঝি (১৯৩৬), - আরোগ্য (১৯৫৩), - পুতুলনাচের ইতিকথা (১৯৩৬), - শহরতলী (১৯৪০-৪১), - চিহ্ন (১৯৪৭), - চতুষ্কোণ (১৯৪৮), - জননী (১৯৩৫), - দিবারাত্রির কাব্য (১৯৩৫), - সার্বজনীন (১৯৫২) প্রভৃতি ছোটগল্পঃ - সমুদ্রের স্বাদ (১৯৪৩), হলুদ পোড়া (১৯৪৫), - আজ কাল পরশুর গল্প (১৯৪৬), - মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প (১৯৫০), - প্রাগৈতিহাসিক (১৯৩৭), সরীসৃপ (১৯৩৯), - ফেরিওয়ালা (১৯৫৩) ইত্যাদি।Related questions
‘প্রাগৈতিহাসিক’ গল্পের রচয়িতা কে?‘দিবারাত্রির কাব্য’ কার লেখা উপন্যাস?'দিবারাত্রির কাব্য' কার লেখা উপন্যাস?মানিক বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক নাম কি?‘প্রাগৈতিহাসিক ও আত্মহত্যার অধিকার’ কোন জাতীয় রচনা?‘পদ্মা নদীর মাঝি’ কার লেখা?‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র-"পদ্মানদীর মাঝি" উপন্যাসের উপজীব্য হলো-
