Subject

    বাংলা ভাষা

    Topic

    কারক ও বিভক্তি

    'পুকুর থেকে মাছ পাই' বাক্যটি কোন অর্থে অপাদান কারক ব্যবহৃত হয়েছে ?

    ক)
    রক্ষিত
    খ)
    জাত
    গ)
    গৃহীত
    ঘ)
    বিচ্যুত

    Explanation

    জাত শব্দের অর্থ হল উৎপন্ন। এখানে উদ্দীপকের বাক্য টি উৎপন্ন অর্থ বুঝিয়েছে। যা থেকে কিছু বিচ্যূত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। যেমন: - গাছ থেকে পাতা পড়ে। - পাপে বিরত হও। অপাদান কারকে বিভিন্ন বিভক্তি ছাড়াও হইতে, হতে, থেকে, দিয়া, দিয়ে ইত্যাদি অনুসর্গ ব্যবহৃত হয়। প্রথমা বা শূন্য বা অ বিভক্তিঃ বোটা-আলগা ফল গাছে থাকে না। দ্বিতীয়া বা কে বিভক্তিঃ বাবাকে বড্ড ভয় পাই। ষষ্ঠী বা এর বিভক্তিঃ বাঘের ভয়ে সকলে ভীত। সপ্তমী বা এ বিভক্তিঃ বিপদে মোরে করিবে ত্রান, এ নহে মোর প্রার্থনা।

    Find Tutors

    View all Tutors