Subject

    বাংলাদেশ বিষয়াবলি

    Topic

    ইতিহাস ও সংস্কৃতি

    পার্বত্য চট্টগ্রাম প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?

    ক)
    বঙ্গ
    খ)
    হরিকেল
    গ)
    গৌড়
    ঘ)
    পুণ্ড্র

    Explanation

    • প্রাচীনকালে বাংলা নামে কোন অখণ্ড রাষ্ট্র ছিল না। বাংলার বিভিন্ন অংশ তখন ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল। • বাংলার এ অঞ্চলগুলোকে তখন সমষ্টিগতভাবে নাম দেওয়া হয় জনপদ। • এ পর্যন্ত প্রাচীন বাংলার ছোট-বড় ১৬টি জনপদের কথা জানা যায়। • তাদের মধ্যে অন্যতম হলো পুন্ড্র। পুন্ড্র  নামে একটি জাতি বর্তমানে বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চলে এ জনপদ গড়ে তুলেছিল। • পুন্ড্র রাজ্যের রাজধানী ছিল পুন্ড্রনগর, যা বর্তমানে মহাস্থানগড় নামে পরিচিত। • এটি বর্তমানে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার করতোয়া নদীর তীরে অবস্থিত। • ১৮০৮ সালে বুকানন হ্যামিল্টন এটি আবিষ্কার করেন। • প্রাচীন গৌড় জনপদ ভারতের মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান ও বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ অঞ্চলে গড়ে ওঠে। • আধুনিক সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত হরিকেল জনপদের বিস্তৃতি ছিল। • বঙ্গ বর্তমানের ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, বগুড়া, পাবনা, ঢাকা, কুষ্টিয়া, কুমিল্লা ও নোয়াখালীর কিছু অংশ এবং ময়মনসিংহের কিছু অংশ নিয়ে গড়ে ওঠে।

    Find Tutors

    View all Tutors