Subject

    ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা

    Topic

    অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ

    পার্বত্য অঞ্চলে নদীর ক্ষয়জাত ভূমির আকৃতি কিরূপ থাকে?

    ক)
    গিরিসংকট
    খ)
    নদীপ্রপাত
    গ)
    ভি আকৃতি
    ঘ)
    বর্তুলাকার গর্ত

    Explanation

    - নদীর ক্ষয়কার্যের ফলে ভূ-পৃষ্ঠে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে এবং এর মাধ্যমে বিভিন্ন নতুন ভূমিরূপের সৃষ্টি হয়। - বিশেষত, পার্বত্য এলাকায় নদীর ক্ষয়কার্য অত্যন্ত সক্রিয় থাকে। - নদীর ক্ষয়জাত ভূমিরূপ বিভিন্ন প্রকারের হয়ে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য ভূমিরূপগুলি হল: ১. ‘ভি’ আকৃতির উপত্যকা (V-shaped Valley), ২. জলপ্রপাত (Waterfall), ৩. গিরিসংকট (Ravine), ৪. গিরিখাত (Gorge), ৫. নদীপ্রপাত (Rapid), ৬. নদীর বাঁক (Meanders), ৭. বর্তুলাকার গর্ত (Pot Holes) ইত্যাদি। ‘ভি’ আকৃতির উপত্যকা: - পার্বত্য অঞ্চলে নদীর ক্ষয়কার্যের ফলে ‘ভি’ আকৃতির উপত্যকা গঠিত হয় । - এসব অঞ্চলে শিলা সাধারণত কঠিন হওয়ায়, নদীর প্রবাহের গতি খুব বেশি থাকে। - এ কারণে নদী পার্শ্বিক ক্ষয়ের তুলনায় তলদেশের ক্ষয় বেশি করে। - সময়ের সাথে, উপত্যকার মধ্যভাগ গভীরভাবে ক্ষয়ে গিয়ে ক্রমশ ইংরেজি 'V' অক্ষরের মতো আকৃতি ধারণ করে। - এজন্য এই উপত্যকাকে ‘ভি’ আকৃতির উপত্যকা বলা হয়। - পরবর্তীতে, পার্শ্বিক ক্ষয়ের হার বাড়ার সাথে সাথে উপত্যকা ক্রমে প্রশস্ত হয়ে ওঠে।

    Find Tutors

    View all Tutors