Subject
বাংলাদেশ বিষয়াবলি
Topic
সরকার ব্যবস্থা
পারিবারিক আদালত অর্ডিন্যান্স কবে জারি করা হয় ?
পারিবারিক আদালত অর্ডিন্যান্স কবে জারি করা হয় ?
ক)
১৯৮০ সালেখ)
১৯৮৫ সালেগ)
১৯৮১ সালেঘ)
১৯৯১ সালেExplanation
পারিবারিক আদালত অর্ডিন্যান্স, ১৯৮৫ পরিবারের প্রতিটি সদস্যের আইনগত সমস্যার বিচার নিষ্পত্তি সম্পর্কিত অধ্যাদেশ। ১৯৮৫ সালে এ অধ্যাদেশ জারি করা হয়। ইসলামী আইন, হিন্দু আইন, দেওয়ানি কার্যবিধি, সাক্ষ্য আইন, অভিভাবক ও প্রতিপাল্য আইন, মুসলিম বিবাহ বিচ্ছেদ আইন, পারিবারিক আইন অধ্যাদেশ প্রভৃতি সমন্বয়ে পারিবারিক আদালতের বিচার্য বিষয়ের আইন সংকলিত হয়েছে। এ আইন রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও পার্বত্য এলাকার জেলাসমূহ ছাড়া সারা দেশে প্রযোজ্য। এ আইন বলে দেশের সকল মুন্সেফ আদালত পারিবারিক আদালত হিসেবে গণ্য হবে এবং মুন্সেফগণ এ আদালতের বিচারক হবেন। পারিবারিক আদালত মূলত পাঁচটি বিষয়ে বিচারকার্য নিষ্পন্ন করে থাকে। এগুলি হচ্ছে বিবাহ বিচ্ছেদ, দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার, মোহরানা, ভরণপোষণ ও অভিভাবকত্ব।Related questions
কোন তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কোটা সংস্কার সংক্রান্ত সরকারের পূর্বের পরিপত্রকে অবৈধ ঘোষণা করে, যা নতুন করে আন্দোলনের সূত্রপাত ঘটায়?প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের শপথ বাক্য পাঠ করান কে?বিচারপতি ওবায়দুল হাসান বাংলাদেশের কততম প্রধান বিচারপতি?সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিলের সদস্য কতজন?আইন কমিশনের প্রথম নারী চেয়ারম্যান কে?আপিল বিভাগের পঞ্চম নারী বিচারপতি কে?দেশের ২৫তম প্রধান বিচারপতি কে?বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান কে?
