Subject

    বাংলাদেশ বিষয়াবলি

    Topic

    ইতিহাস ও সংস্কৃতি

    পারস্যের কোন কবি গিয়াসউদ্দিন আজম শাহকে দিওয়ান লিখে পাঠিয়েছিলেন?

    ক)
    শেখ সাদি
    খ)
    ওমর খৈয়াম
    গ)
    হাফিজ সিরাজী
    ঘ)
    ফেরদৌসী তুসী

    Explanation

    - গিয়াসউদ্দীন আজম শাহ বাংলার প্রথম ইলিয়াস শাহী বংশের তৃতীয় সুলতান। - তিনি 1390-1411 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেন। - তাঁর রাজধানী ছিল পাণ্ডুয়া (বর্তমান মালদা জেলা, পশ্চিমবঙ্গ, ভারত)। - সুলতান গিয়াসউদ্দীন আজম শাহ নিজে বিদ্বান ও কবি ছিলেন। - মাঝে মাঝে তিনি আরবি ও ফারসি ভাষায় কবিতা লিখতেন। - পারস্যের বিখ্যাত কবি হাফিজের সঙ্গে তাঁর পত্রালাপ ছিল। - একবার তিনি হাফিজের নিকট কবিতার একটি চরণ লিখে পাঠান এবং কবিতাটিকে পূর্ণ করার জন্য কবিকে অনুরোধ জানান। - হাফিজ দ্বিতীয় চরণটি রচনা করে কবিতাটি পূর্ণ করে পাঠান। - হাফিজ সুলতানের নিকট একটি গজলও লিখে পাঠান। - তাঁর পৃষ্ঠপোষকতায় শাহ মুহম্মদ সগীর তাঁর বিখ্যাত কাব্য 'ইউসুফ জোলেখা' রচনা করেন। - তিনি একজন সহিষ্ণু শাসক ছিলেন এবং হিন্দু ও মুসলিম উভয় ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। - তাঁর আমলে বাংলায় সাহিত্য ও সংস্কৃতির বিকাশ ঘটে।

    Find Tutors

    View all Tutors