Subject

    আন্তর্জাতিক বিষয়াবলি

    Topic

    পরিবেশ ও জলবায়ু

    পারদের ব্যবহার ও নির্গমন নিয়ন্ত্রণের জন্য আন্তর্জাতিক চুক্তি কোনটি?

    ক)
    মিনামাটা কনভেনশন
    খ)
    ধরিত্রী সম্মেলন
    গ)
    স্টকহোম কনভেনশন
    ঘ)
    কিয়োটো প্রোটোকল

    Explanation

    - মিনামাটা কনভেনশন (Minamata Convention on Mercury) হল পারদের ব্যবহার ও নির্গমন নিয়ন্ত্রণের জন্য একটি আন্তর্জাতিক চুক্তি। - এটি পারদের কারণে সৃষ্ট স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি মোকাবিলার লক্ষ্যে তৈরি করা হয়েছে। - এই চুক্তির নাম জাপানের মিনামাটা শহরের নামে রাখা হয়েছে, যেখানে ১৯৫০ ও ১৯৬০-এর দশকে পারদ দূষণের কারণে ভয়াবহ স্বাস্থ্য সমস্যা দেখা দিয়েছিল, যা "মিনামাটা রোগ" নামে পরিচিত। - প্রতিষ্ঠা: ২০১৩ সালের ১০ অক্টোবর জাপানের কুমামোটো শহরে স্বাক্ষরিত হয় এবং ২০১৭ সালের ১৬ আগস্ট থেকে কার্যকর হয়। - মিনামাটা কনভেনশনে বর্তমানে ১২৮টি দেশ সদস্য রয়েছে । - সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড। উদ্দেশ্য: - পারদের উৎপাদন, ব্যবহার এবং নির্গমন নিয়ন্ত্রণ করা। - পারদ দূষণের কারণে মানব স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি কমিয়ে আনা। - পারদযুক্ত পণ্য ও প্রক্রিয়াগুলি পর্যায়ক্রমে বন্ধ করা।

    Find Tutors

    View all Tutors