Subject

    ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা

    Topic

    দুর্যোগ ব্যবস্থাপনা

    পানি দূষণ রোধের উপায় কোনটি?

    ক)
    পরিমিত সার ব্যবহার
    খ)
    বর্জ্য সরাসরি পানিতে না ফেলা
    গ)
    শিল্প-কারখানার পানি পরিশোধন
    ঘ)
    সবগুলো

    Explanation

    পানি দূষণ নিয়ন্ত্রণের উপায়গুলো হলো- ১. নদী, খাল, বিল, পুকুর, হ্রদসহ বিভিন্ন জলাশয়ের পানিতে সরাসরি আবর্জনা না ফেলা। ২. শিল্প-কারখানার পানি শোধন করে জলাশয়ে স্থানান্তর করা। ৩. পয়:নিষ্কাশনের নালা জলাশয়ে সরাসরি সংযুক্ত না করে পরিশোধন করা। ৪. কৃষিক্ষেত্রে পরিমিত মাত্রায় সার এবং কীটনাশক ব্যবহার করা। ৫. জীবজন্তুর মৃতদেহ পানিতে না ফেলা। ৬. রোগাক্রান্ত ব্যক্তির কাপড়-চোপড় জীবাণুনাশক ব্যবহার করে ধৌত করা। ৭. তেলবাহী জাহাজ যাতে দুর্ঘটনা কবলিত না হয় সেদিকে সতর্ক থাকা। ৮. কল-কারখানা স্থাপনের পূর্বে বর্জ্য পরিশোধন ব্যবস্থা নিশ্চিত করা। ৯. পারমানবিক বর্জ্য সরাসরি পানিতে না ফেলা।

    Find Tutors

    View all Tutors