Subject
বাংলা ভাষা
Topic
উপসর্গ
'পাতিহাঁস' শব্দে 'পাতি' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
'পাতিহাঁস' শব্দে 'পাতি' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
ক)
নিন্দিতখ)
ক্ষুদ্রগ)
বড়ঘ)
উৎকৃষ্টExplanation
• পাতি উপসর্গটি 'ক্ষুদ্র', 'ছোট', 'অল্প' অর্থ প্রকাশ করে। • হাঁস শব্দের অর্থ 'একটি জলজ পাখি'। • পাতিহাঁস শব্দের অর্থ 'ক্ষুদ্র হাঁস', 'ছোট হাঁস', 'অল্প আকারের হাঁস'। উদাহরণ: পাতিলেবু - ছোট লেবু পাতিশিয়াল - ছোট শিয়াল পাতিকুয়ো - ছোট কুয়ো ====================== • উপসর্গ: বাংলা ভাষায় যেসব শব্দখণ্ড বা শব্দাংশ ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে বলে উপসর্গ। • বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা- ১. খাঁটি বাংলা উপসর্গ, ২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং ৩. বিদেশি উপসর্গ। • সংস্কৃত বা তৎসম উপসর্গ: বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০টি। যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ। • খাঁটি বাংলা উপসর্গ: বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১টি। যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। [বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।] • বিদেশি উপসর্গ: আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে। এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে। • বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়। যেমন: - আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের। - ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম। - উর্দু উপসর্গ: হর। - ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।Related questions
অবলম্বনের "অব" উপসর্গটি কি অর্থে ব্যবহ্নত?কোনটি উপসর্গ নয়?'বিভূঁই'- শব্দটিতে 'বি' উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?কোনটি ফারসি উপসর্গ?নিচের কোনটি হিন্দি উপসর্গ?'প্রতিমূর্তি' শব্দটিতে 'প্রতি' উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?কোন উপসর্গটি বাংলা ও সংস্কৃত উভয় ক্ষেত্রেই দেখা যায়?উপসর্গ যোগে গঠিত কোন শব্দে অর্থের সংকোচন ঘটেছে?
