Subject
বাংলাদেশ বিষয়াবলি
Topic
রাজনৈতিক ব্যবস্থা
পাকিস্তান সৃষ্টির পর প্রথম কবে পূর্ব বাংলায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?
পাকিস্তান সৃষ্টির পর প্রথম কবে পূর্ব বাংলায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?
ক)
৮-১০ মার্চ,১৯৫৪খ)
৬-১০ মার্চ, ১৯৫৩গ)
৮-১২ মার্চ,১৯৫৪ঘ)
১০-১২ মার্চ, ১৯৫৩Explanation
- পূর্ব পাকিস্তান আইন নির্বাচন ১৯৫৪ বা পূর্ব পাকিস্তান পরিষদের নির্বাচন ১৯৫৪, পূর্ব পাকিস্তানে ১৯৫৪ খ্রিষ্টাব্দের মার্চের ৮ থেকে ১২ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। - নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দী দল দুটি ছিল মুসলিম লীগ ও যুক্তফ্রন্ট।যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা আর মুসলিম লীগের প্রতীক ছিল হারিকেন। তৎকালীন বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে আওয়ামী মুসলিম লীগ ১৯৫৩ সালের ৪ - - ডিসেম্বর তারিখে কৃষক শ্রমিক পার্টি, পাকিস্তান গণতন্ত্রী দল ও পাকিস্তান খেলাফত পার্টির সঙ্গে মিলে যুক্তফ্রন্ট গঠন করে। তাই এ নির্বাচনকে যুক্তফ্রন্টের নির্বাচনও বলা হয়ে থাকে। - যুক্তফ্রন্টের প্রধান তিন নেতা ছিলেন মওলানা ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী। - নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করে ও শেরে বাংলা একে ফজলুল হক পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী মনোনীত হন। - কিন্তু পরবর্তীতে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার এই প্রাদেশিক সরকারকে বিলুপ্ত ঘোষণা করে ও গভর্নরের শাসন চালু করে।Related questions
মাত্র ১টি সংসদীয় আসন –বাংলাদেশে মোট কতবার গণভোট অনুষ্ঠিত হয়?কোনটি সাংবিধানিক গণভোট ছিল?স্বাধীনতার পর আইন অনুযায়ী প্রথমবার নির্বাচন কমিশন কতসালে গঠিত হয়-'যুক্তফ্রন্ট' কত সালে নির্বাচনে নিরস্কুশ বিজয় অর্জন করে ?রেফারেন্ডাম সংক্রান্ত বিধান সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে?১৯৫৪ সালের নির্বাচনে নৌকা কোন দলের প্রতীক ছিল?গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ -১৯৭২ সালের অপর নাম কী?
