Subject

    সাধারণ বিজ্ঞান

    Topic

    স্থির ও চল তড়িৎ

    পর্যায়বৃত্ত প্রবাহের উৎস কোনটি?

    ক)
    ব্যাটারি
    খ)
    জেনারেটর
    গ)
    বিদ্যুৎকোষ
    ঘ)
    ডিসি জেনারেটর

    Explanation

    তড়িৎ প্রবাহ দুই প্রকার। যথা- (ক) অপর্যায়বৃত্ত বা একমুখী বা ডিসি প্রবাহ: - যখন সময়ের সাথে সাধারণত তড়িৎ প্রবাহের দিকের কোনো পরিবর্তন না ঘটে, অর্থাৎ যে তড়িৎ প্রবাহ সবসময় একই দিকে প্রবাহিত হয়, সেই প্রবাহকে অপর্যায়বৃত্ত প্রবাহ বলে। - তড়িৎ কোষ বা ব্যাটারি থেকে অপর্যায়বৃত্ত প্রবাহ পাওয়া যায়। - আবার ডিসি জেনারেটরের সাহায্যেও এই প্রকার তড়িৎ প্রবাহ উৎপন্ন করা যায়। (খ) পর্যায়বৃত্ত বা এসি প্রবাহ: - যখন নির্দিষ্ট সময় পরপর তড়িৎ প্রবাহের দিক পরিবর্তিত হয়, সেই তড়িৎ প্রবাহকে পর্যায়বৃত্ত প্রবাহ বলে। - বর্তমান বিশ্বের সকল দেশের তড়িৎ প্রবাহই পর্যায়বৃত্ত প্রবাহ। - এর কারণ তুলনামূলকভাবে এটি উৎপন্ন ও সরবরাহ করা সহজ এবং সাশ্রয়ী। - পর্যায়বৃত্ত প্রবাহের উৎস জেনারেটর বা ডায়নামো।

    Find Tutors

    View all Tutors