Subject

    বাংলা সাহিত্য

    Topic

    পংক্তি ও উদ্ধৃতি

    ‘পরের মাসদেড়ে ভিটেমাটি ছেড়ে বাহির হইনু পথে- করিল ডিক্রি, সবই বিক্রির মিথ্যা দেনার খতে।’ পঙ্ক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন কবিতার অংশ?

    ক)
    চিত্রা
    খ)
    পুরান ভৃত্য
    গ)
    দুই বিঘা জমি
    ঘ)
    দিন শেষে

    Explanation

    ‘পরে মাস-দেড়ে ভিটেমাটি ছেড়ে বাহির হইনু পথে— করিল ডিক্রি, সকলই বিক্রি মিথ্যা দেনার খতে ।’ -পঙক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'দুই বিঘা জমি' কবিতার অংশ। - দুই বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ব্যঙ্গাত্মক কবিতা। - এটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'কথা ও কাহিনী' নামক কাব্যগ্রন্থের একটি কবিতা। - বাংলার গ্রামীণ সমাজের শ্রেণীবিভেদ আর দুর্বলের উপর সবলের অনাচার-অবিচার নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতাটি লিখেছেন। এই কবিতায় গরীব শ্রেণীর অসহায়ত্বের দিক দেখানো হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর: - রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এক বহুমাত্রিক প্রতিভার অধিকারী—তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক। - ১৮৬১ সালের ৭ মে (বাংলা ১২৬৮ সনের ২৫ বৈশাখ) তিনি জন্মগ্রহণ করেন কলকাতার জোড়াসাঁকোর খ্যাতনামা ঠাকুর পরিবারে। - তাঁর পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর—উভয়েই বিখ্যাত ও প্রভাবশালী ব্যক্তি ছিলেন। - এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন। - ১৯৪১ সালের ৭ আগস্ট (বাংলা ১৩৪৮ সনের ২২ শ্রাবণ) কলকাতার জোড়াসাঁকোর নিজ বাড়িতেই তিনি পরলোক গমন করেন। - রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম: • উপন্যাস: - ঘরে-বাইরে, - নৌকাডুবি, - দুই বোন, - মালঞ্চ, - গোরা, - শেষের কবিতা, - চোখের বালি, - যোগাযোগ, - রাজর্ষি, - চার অধ্যায় ইত্যাদি। • কাব্যগ্রন্থ: - গীতাঞ্জলি, - বলাকা, - পূরবী, - পুনশ্চ, - মানসী, - সোনার তরী, - চিত্রা, - পত্রপূট, - কল্পনা, - ক্ষণিকা, - সেঁজুতি, - শেষলেখা, - কবি-কাহিনী ইত্যাদি। • নাটক: - বিসর্জন, - চিরকুমার সভা, - রক্তকরবী, - রাজা, - ডাকঘর, - অচলায়তন, - তাসের দেশ। উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া।

    Find Tutors

    View all Tutors