Subject

    Govt.Jobs

    Topic

    জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (অফিস সহকারী কম্পিউটার অপারেটর) - ৩০.০৯.২০২৩

    ‘পরী বিবি’ কে ছিলেন?

    ক)
    আওরঙ্গজেবের কন্যা।
    খ)
    শায়েস্তা খাঁনের কন্যা।
    গ)
    মুর্শিদকুলি খাঁনের কন্যা।
    ঘ)
    আওরঙ্গজেবের স্ত্রী।

    Explanation

    - পরী বিবি ছিলেন মুগল সুবাহদার শায়েস্তা খানের কন্যা এবং আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মুহম্মদ আজমের স্ত্রী। - বাংলাদেশ সরকারের কাটরার ওয়াকফ পরিদপ্তরে সংরক্ষিত শায়েস্তা খানের নিজস্ব অছিয়তনামা থেকেই শায়েস্তা খানের কন্যা হিসেবে বিবি পরীকে (ইরান দুখত্ রহমত বানু) চিহ্নিত করা যায়। - ১৬৬৮ সালের ৩ মে, এক লক্ষ আশি হাজার টাকা দেনমোহরে পরী বিবির সঙ্গে শাহজাদা আজমের বিয়ে হয়। - পরী বিবি আজমের সঙ্গে ঢাকায় বসবাস শুরু করেন। - অহমবুরুঞ্জীতে লিপিবদ্ধ একটি পত্র থেকে তাদের সুখি দাম্পত্য জীবন এবং পরী বিবির রাজনীতিতে বিচক্ষণতার প্রমাণ মেলে। - ১৬৭৮ সালে শাহজাদা আজম লালবাগ দুর্গের নির্মাণ কাজ শুরু করেন, যা শায়েস্তা খান তার দ্বিতীয় দফা সুবাহদারির সময়ে (১৬৭৯-৮৮) চালিয়ে যান। - ১৬৮৪ সালে পরী বিবির অকাল মৃত্যু হলে শায়েস্তা খান দুর্গ নির্মাণ বন্ধ করে দেন এবং মসজিদের পূর্ব দিকে তার সমাধির উপর একটি সৌধ নির্মাণ করেন। সোর্সঃ বাংলাপিডিয়া ।

    Find Tutors

    View all Tutors