Subject

    বাংলা ভাষা

    Topic

    সমাস

    'পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষার সময়সূচী স্কুল-কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন' - এই বাক্য সময়সূচী কোন পদ?

    ক)
    সমস্তপদ
    খ)
    সমস্যমান পদ
    গ)
    পূর্বপদ
    ঘ)
    পরপর

    Explanation

    ১ম বাক্য: পরীক্ষাসমূহের নিয়ন্ত্রক পরীক্ষার সময় সংক্রান্ত সূচি স্কুল ও কলেজে পাঠানাের নির্দেশ দিয়েছেন। ২য় বাক্য: পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষার সময়সূচি স্কুল-কলেজে পাঠানাের নির্দেশ দিয়েছেন । ১ম বাক্যের পরীক্ষাসমূহের নিয়ন্ত্রক’, সময় সংক্রান্ত সূচি এবং স্কুল ও কলেজ পদগুলাে ২য় বাক্যে যথাক্রমে ‘পরীক্ষা নিয়ন্ত্রক, সময়সূচি এবং স্কুল-কলেজ হিসেবে সংক্ষিপ্ত হয়েছে। এই সংক্ষেপ প্রক্রিয়ার নাম সমাস। সমাসবদ্ধ শব্দকে বলে সমস্তপদ, যেমন পরীক্ষা নিয়ন্ত্রক’, সময়সূচি এবং স্কুল-কলেজ। সমস্যমান পদের প্রথম অংশের নাম পূর্বপদ এবং শেষ অংশের নাম পরপদ। এখানে পরীক্ষা, সময় ও স্কুল হলাে পূর্বপদ এবং ‘নিয়ন্ত্রক’, ‘সূচি ও কলেজ হলাে পরপদ। যেসব শব্দ দিয়ে সমস্তপদকে ব্যাখ্যা করা হয়, তাকে ব্যাসবাক্য বলে। এখানে পরীক্ষা নিয়ন্ত্রক পদের ব্যাসবাক্য হলাে ‘পরীক্ষাসমূহের নিয়ন্ত্রক, সময়সূচি পদের ব্যাসবাক্য হলাে সময় সংক্রান্ত সূচি এবং স্কুলকলেজ পদের ব্যাসবাক্য হলাে স্কুল ও কলেজ। এছাড়া যেসব পদ নিয়ে সমাস হয়, সেগুলােকে সমস্যমান পদ বলে। ১ম বাক্যের পরীক্ষাসমূহের নিয়ন্ত্রক পদগুলাের পরীক্ষাসমূহের’ এবং নিয়ন্ত্রক হলাে সমস্যমান পদ।

    Find Tutors

    View all Tutors