Subject

    Govt.Jobs

    Topic

    বাংলাদেশ সরকারি কর্মকমিশন (জেলা ক্রীড়া অফিসার) - ১৩.১২.২০২৩

    পরস্পর সন্নিহিত ধ্বনির মিলন, পরিবর্তন ও লোপকে বলে -

    ক)
    সমাস
    খ)
    সন্ধি
    গ)
    কারক
    ঘ)
    উপসর্গ

    Explanation

    - সন্ধি শব্দের অর্থ মিলন। - সন্নিহিত দুইটি ধ্বনির মিলনের নাম সন্ধি। - পাশাপাশি দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে সন্ধি বলে। - যেমন: আশা+অতীত = আশাতীত; এখানে আ+অ = আ (া) হয়েছে। - আবার, তৎমধ্যে = তন্মধ্যে; এখানে ত+ম = ন্ম হয়েছে। - এই মিলন বা পরিবর্তন বা লোপ কয়েক রকম হতে পারে। - যেমন: ধ্বনির মিলন (রবি+ইন্দ্র = রবীন্দ্র। এখানে রবি শব্দের শেষে নিহিত ই- ধ্বনি এবং ইন্দ্র শব্দের প্রথমে ই-ধ্বনি মিলে ঈ-ধ্বনিতে রূপান্তরিত হয়েছে।), ধ্বনি-লোপ (হিম+আলয় = হিমালয়। এখানে হিম শব্দের শেষে নিহিত অ-ধ্বনি এবং আলয় শব্দের প্রথমে আ-ধ্বনি মিলিত হওয়ার ফলে অ-ধ্বনি লোপ পেয়েছে এবং আ-ধ্বনি পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়েছে।) ও ধ্বনির পরিবর্তন (চিৎ+ময় = চিন্ময়। পূর্বপদের ৎ পরিবর্তন হয়ে ন হয়েছে।)

    Find Tutors

    View all Tutors