Subject
সাধারণ বিজ্ঞান
Topic
আধুনিক পদার্থবিজ্ঞান
পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে ?
পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে ?
ক)
ইলেকট্রন ও প্রোটনখ)
নিউট্রন ও ইলেকট্রনগ)
প্রোটন ও নিউট্রনঘ)
নিউট্রন ও পজিট্রনExplanation
∎প্রোটন: প্রোটন ধণাত্মক আধান বিশিষ্ট কণিকা যা নিউক্লিয়াসের মধ্যে থাকে। ১৯১৯ খ্রিষ্টাব্দে বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড প্রোটনের অস্তিত্ব প্রমাণ করেন। একটি পরমাণুতে ইলেকট্রনের সমান সংখ্যক প্রোটন থাকে। প্রোটনের ভর 1.673×10−24g যা পারমাণবিক ভর স্কেল অনুসারে 1.007276 amu (এখানে amu হল atomic mass unit)। একটি হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন সরিয়ে নিলেই প্রোটন পাওয়া যায় তাই একে H+বলা যেতে পারে। একে সাধারণত p দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। ∎নিউট্রন: ইলেকট্রন ও প্রোটনের ন্যায় নিউট্রনও একটি মৌলিক কণিকা তবে এটি আধানবিহীন। আধানবিহীন(neutral) হওয়ায় এর এই নাম দেয়া হয়েছে। নিউট্রন নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে। ১৯৩২ সালে জেমস চ্যাডউইক নিউট্রন আবিস্কার করেন। এর আসল ভর 1.675×10−24g যা পারমাণববিক ভর স্কেল অনুসারে 1.008665 amu। এর ভর ইলেকট্রনের ভরের প্রায় 1839 গুণের সমান। একে সাধারণত n দ্বারা প্রকাশ করা হয়ে থাকে।Related questions
সম্প্রতি বিজ্ঞানীদের দ্বারা সন্ধান পাওয়া নতুন রঙের নাম কী?কোন দেশের বিজ্ঞানীরা 'ইএএসটি' নামে কৃত্রিম সূর্য হিসেবে একটি ফিউশন রিঅ্যাক্টর তৈরি করেছেন?পদার্থকে আয়নিত করার ক্ষমতা সবচেয়ে বেশি কোন রশ্মির?আপেক্ষিকতার তত্ত্বের ভিত্তিতে কোনটির ব্যাখ্যা প্রদান করা যায়?ব্যারোমিটার যন্ত্রে কোন তরল ব্যবহার করা হয় ?নিউক্লিয়াস ফিশনযোগ্য- এটি কে প্রমাণ করেন?নিকোলাস কোপার্নিকাস ছিলেন মূলত একজন -সূর্যের মধ্যে কোন মৌলিক গ্যাস বেশি রয়েছে?
