Subject

    বিগত বছরের প্রশ্ন

    Topic

    বিসিএস ৩৪ তম

    পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে ?

    ক)
    ইলেকট্রন ও প্রোটন
    খ)
    নিউট্রন ও ইলেকট্রন
    গ)
    প্রোটন ও নিউট্রন
    ঘ)
    নিউট্রন ও পজিট্রন

    Explanation

    • প্রোটন: প্রোটন ধণাত্মক আধান বিশিষ্ট কণিকা যা নিউক্লিয়াসের মধ্যে থাকে। - ১৯১৯ খ্রিষ্টাব্দে বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড প্রোটনের অস্তিত্ব প্রমাণ করেন। - একটি পরমাণুতে ইলেকট্রনের সমান সংখ্যক প্রোটন থাকে। - প্রোটনের ভর 1.673×10−24g যা পারমাণবিক ভর স্কেল অনুসারে 1.007276 amu (এখানে amu হল atomic mass unit)। একটি হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন সরিয়ে নিলেই প্রোটন পাওয়া যায় তাই একে H+বলা যেতে পারে। - একে সাধারণত p দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। • নিউট্রন: ইলেকট্রন ও প্রোটনের ন্যায় নিউট্রনও একটি মৌলিক কণিকা তবে এটি আধানবিহীন। - আধানবিহীন(neutral) হওয়ায় এর এই নাম দেয়া হয়েছে। - নিউট্রন নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে। - ১৯৩২ সালে জেমস চ্যাডউইক নিউট্রন আবিস্কার করেন। - এর আসল ভর 1.675×10−24g যা পারমাণববিক ভর স্কেল অনুসারে 1.008665 amu। এর ভর ইলেকট্রনের ভরের প্রায় 1839 গুণের সমান। - একে সাধারণত n দ্বারা প্রকাশ করা হয়ে থাকে।

    Find Tutors

    View all Tutors