Subject
বাংলা ভাষা
Topic
ণ-ত্ব ষ-ত্ব বিধান
‘পরনিন্দা' শব্দটিতে মূর্ধন্য-ণ ব্যবহার হয়নি কেন?
‘পরনিন্দা' শব্দটিতে মূর্ধন্য-ণ ব্যবহার হয়নি কেন?
ক)
সমাসবদ্ধ পদ বলেখ)
দেশি শব্দ বলেগ)
তৎসম শব্দ বলেঘ)
বিদেশী শব্দ বলেExplanation
যে দুটো সময়ে ‘ণ’ কথা রাখে নাঃ - আমরা জানি- ‘ণ’ কেবল তৎসম শব্দের বানানেই ব্যবহৃত হয়। - তৎসম শব্দের কোন কোন জায়গায় কীভাবে ‘ণ’ বসবে, তারও কিছু নিয়ম আছে। - কিন্তু এমন দুটো জায়গা আছে, যেখানে ‘ণ’ কথা রাখে না। মানে, নিয়মানুসারে ‘ণ’ হবার কথা থাকলেও ‘ন’ হয়। কোন কোন জায়গায়? চলুন, দেখে নেয়া যাক। নিয়মানুসারে ‘ণ’ হবার কথা থাকলেও হয় না যেখানে: ১. সমাসবদ্ধ শব্দে। সমাসের নিয়মে যে-সব শব্দ তৈরি হয়, সে-সব শব্দে কখনোই ‘ণ’ বসে না। যেমন: দুর্নীতি। নিয়ম বলছে, রেফ-এর পরে ‘ণ’ বসে। কিন্তু এ শব্দটিতে রেফ-এর পরে ‘ণ’ না বসে ‘ন’ বসেছে। কারণ এটি সমাসের নিয়মে তৈরি শব্দ (অব্যয়ীভাব সমাস: মন্দ নীতি = দুর্নীতি)। আরও উদাহরণ: ত্রিনয়ন, সর্বনাম, দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনায়ক। ২. ত, থ, দ, ধ-এর সঙ্গে যুক্ত হলে কখনোই ‘ণ’ হয় না। যেমন: গ্রন্থ। নিয়ম বলছে, র-ফলার পরে ‘ণ’ বসে। কিন্তু এ শব্দটিতে র-ফলার পরে ‘ণ’ না বসে ‘ন’ বসেছে। কারণ এখানে ‘ন’-টি যুক্ত হয়েছে ‘থ’-এর সঙ্গে (ন্ + থ)।Related questions
মূর্ধন্য 'ণ' এর শুদ্ধ প্রয়োগ ঘটেছে নিচের কোন শব্দে?নিচের যে শব্দটিতে স্বভাবতই 'ণ' হয় -শ,ষ,স- এ তিনটির মধ্যে খাঁটি বাংলা শব্দে কোনটির ব্যবহার নেই?‘ আশীর্বাদ’ শব্দটি কোন সন্ধির নিয়মে গঠিত?নিচের যে শব্দটিতে স্বভাবতই 'ণ' হয় না?অ, আ, ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক-এর পর ষ-এর প্রয়োগ হলে তা কি হয়?ণ-ত্ব বিধি অনুসরণ করে 'ণ' হয়েছে নিচের কোন শব্দে?নিচের কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য-ষ হয়?
