Subject
বাংলাদেশ বিষয়াবলি
Topic
বাংলাদেশ অর্থনীতি
পদ্মা সেতু হয়ে ২৪ ডিসেম্বর চালু হতে যাওয়া ঢাকা-খুলনা রুটের নতুন ট্রেনের নাম কী?
পদ্মা সেতু হয়ে ২৪ ডিসেম্বর চালু হতে যাওয়া ঢাকা-খুলনা রুটের নতুন ট্রেনের নাম কী?
ক)
জাহানাবাদ এক্সপ্রেসখ)
খুলনা এক্সপ্রেসগ)
চিত্রা এক্সপ্রেসঘ)
সুন্দরবন এক্সপ্রেসExplanation
- ২৪ ডিসেম্বর পদ্মা সেতু হয়ে নতুন রেলপথ ধরে ঢাকা থেকে খুলনার পথে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ এবং ঢাকা থেকে বেনাপোলের পথে ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ চালু হবে। - এই রেলপথের ফলে ঢাকা-খুলনার দূরত্ব ২১২ কিলোমিটার কমে গিয়ে যাতায়াতের সময় মাত্র পৌনে চার ঘণ্টা হবে। - রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এই নতুন ট্রেনযাত্রার উদ্বোধন করবেন। - রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা-খুলনা পথে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ এবং ঢাকা-বেনাপোল পথে ‘রূপসী বাংলা’ নতুন রেলপথ দিয়ে চলাচল করবে। - এ ট্রেন দুটির সাপ্তাহিক বন্ধ সোমবার। বাকি ছয় দিন চলাচল করবে। - দিনে দুইবার ঢাকা–খুলনা ও ঢাকা–বেনাপোল পথে চলাচল করবে ট্রেন দুটি। - বর্তমানে ঢাকা থেকে খুলনার পথে সুন্দরবন এক্সপ্রেস ও চিত্রা এক্সপ্রেস ট্রেন দুটি চলাচল করে। - এর মধ্যে সুন্দরবন এক্সপ্রেস ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে রাজবাড়ী-কুষ্টিয়া হয়ে খুলনায় যাচ্ছে। এতে প্রায় আট ঘণ্টার বেশি সময় লাগছে। - অন্যদিকে চিত্রা এক্সপ্রেস বঙ্গবন্ধু যমুনা সেতু হয়েই চলাচল করছে। এই ট্রেনের সময় লাগে সাড়ে ৯ ঘণ্টা। - এর বাইরে বেনাপোল এক্সপ্রেস ঢাকা থেকে রাজবাড়ী ও কুষ্টিয়া হয়ে যশোরের বেনাপোলে যায়। এতে সময় লাগছে সাড়ে ৭ ঘণ্টা। তথ্যসূত্র: প্রথম আলো।Related questions
পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে -রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা কত?ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (আন্তর্জাতিক বিমানবন্দর প্রান্ত- ফার্মগেট প্রান্ত) পর্যন্ত কত তারিখে উদ্বোধন হবে?দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প কোনটি?দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে (আন্তর্জাতিক বিমানবন্দর প্রান্ত- ফার্মগেট প্রান্ত) এর দৈর্ঘ কত?পদ্মা সেতুতে যে রেল লাইনের সংস্থান আছে-২৫শে জুন ২০২২ থেকে ২৫ শে জুন ২০২৩ পর্যন্ত পদ্মা সেতুতে টোল আদায় হয়-দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম কী?
