Subject

    পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    Topic

    বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার)-১৫.০৯.২০২৩

    পদ্মা সেতুতে পরীক্ষামূলক ETC কার্যক্রম চালু হয় ২০২৩ সালের--

    ক)
    ৫জুলাই
    খ)
    ৭ জুলাই
    গ)
    ৬ জুলাই
    ঘ)
    ১০জুলাই

    Explanation

    - ৫ জুলাই, ২০২৩ সালে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল আদায় করার জন্য পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ১ নম্বর বুথে পরীক্ষামূলকভাবে Electronic Toll Collection System (ETC) কার্যক্রম চালু করা হয়। একজনজরে পদ্মা সেতু : -পদ্মা সেতুর প্রকল্পের নাম ‘পদ্মা বহুমুখী সেতু প্রকল্প’। -পদ্মা সেতুর ধরন দ্বিতলবিশিষ্ট। এই সেতু কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত হচ্ছে। (যা বিশ্বে প্রথম) -পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় (মূল সেতুতে) ৩০ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা। - ২০১৭-১৮ অর্থবছর পদ্মা সেতু প্রকল্পে সরকারের বরাদ্দ ছিল ৫২৪ কোটি টাকা। - পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন ব্যয় হয়েছে ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা। - পদ্মা সেতুর সংযোগ সড়ক দুই প্রান্তে (জাজিরা ও মাওয়া) ১৪ কিলোমিটার। - পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন হয়েছে দুই পাড়ে ১২ কিলোমিটার। - পদ্মা সেতু প্রকল্পে কাজ করছে প্রায় চার হাজার মানুষ। - পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার ৮১টি। - পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা রয়েছে ৬০ ফুট। - পদ্মা সেতুর পাইলিং গভীরতা ৩৮৩ ফুট। - পদ্মা সেতুর মোট পিলারের সংখ্যা ৪২টি। - প্রতি পিলারের জন্য পাইলিং হয়েছে ৬টি। তবে মাটি জটিলতার কারণে ২২টি পিলারের পাইলিং হয়েছে ৭টি করে। - পদ্মা সেতু নির্মাণে চুক্তিবদ্ধ কোম্পানির নাম চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড এর আওতাধীন চায়না মেজর ব্রিজ কোম্পানি। - পদ্মা সেতুতে থাকবে গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার সংযোগ পরিবহন সুবিধা। - পদ্মা সেতুর প্রস্থ হবে ৭২ ফুট, এতে থাকবে চার লেনের সড়ক। মাঝখানে রোড ডিভাইডার। -পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। -৪ এপ্রিল ২০২৩ পদ্মা বহুমুখী সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়।

    Find Tutors

    View all Tutors