Subject

    Bank Exam

    Topic

    পূবালী ব্যাংক লিমিটেড (জুনিয়র অফিসার) ৩০.০৯.২০২৩

    ‘পদ্মাবতী’ কাব্যের লেখক কে?

    ক)
    দৌলত কাজী
    খ)
    মুহম্মদ কবীর
    গ)
    আলাওল
    ঘ)
    সাবিরিদ খান

    Explanation

    - আলাওল আনুমানিক ১৬০৭ সালে চট্টগ্রামের হাটহাজারি থানার জোবরা গ্রামে মতান্তরে ফরিদপুরের ফতেহাবাদ পরগনায় জন্মগ্রহণ করেন। - মাগন ঠাকুরের প্রেরণায় তিনি কাব্য রচনায় মনোনিবেশ করেন। তার রচিত কাব্যগ্রন্থগুলি হলো: - ‘পদ্মাবতী’, - ‘সয়ফুলমুলুক-বদিউজ্জামাল’, - ‘সিকান্দারনামা’, - ‘হপ্তপয়কর’, - ‘তোহফা বা তত্ত্বোপদেশ’, - ‘রাগতালমালা’ এবং দৌলত কাজীর অসমাপ্ত - ‘সতীময়না-লোর-চন্দ্রানী’। - ‘পদ্মাবতী’ তার প্রথম ও শ্রেষ্ঠ রচনা। - এটি হিন্দি কবি মালিক মুহম্মদ জায়সীর হিন্দিকাব্য ‘পদুমাবৎ’ অবলম্বনে রচিত। পদ্মা নিয়ে সব একসাথে মনে রাখুন-- - পদ্মাবতী (কাব্য): আলাওল - পদ্মাবতী (নাটক): মধুসূদন দত্ত - পদ্মাবতী (সমালোচনামূলক): সৈয়দ আলী আহসান - পদ্মা নদীর মাঝি (উপন্যাস): মানিক বন্দোপাধ্যায় - পদ্মা মেঘনা যমুনা (উপন্যাস): আবু জাফর শামসুদ্দীন - পদ্মাপার (নাটক): জসীম উদদীন - পদ্মগোখরা (গল্পগ্রন্থ): কাজী নজরুল ইসলাম - পদ্মরাগ(উপন্যাস): বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।

    Find Tutors

    View all Tutors