অমিয় চক্রবর্তী বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের অন্যতম ব্যক্তিত্ব। বাংলা আধুনিক কবিতার ইতিহাসে তিরিশের দশক এবং বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত, জীবনানন্দ দাশ ও বিষ্ণু দে'র সঙ্গে কবি অমিয় চক্রবর্তীর নাম অবিনাশী বন্ধন ও সমসাময়িকতার বিস্ময়ে জড়িয়ে আছে। -শীর্ষস্থানীয় আধুনিক কবি এবং সৃজনশীল গদ্যশিল্পী অমিয় চক্রবর্তী শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের সাহিত্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। - তিনি ১৯৭০ সালে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হন। ✔ তাঁর রচিত কাব্য: - কবিতাবলী (১৩৩২ বঙ্গাব্দ?), - উপহার (১৩৩৪ বঙ্গাব্দ), - খসড়া (১৯৩৮), - এক মুঠো (১৯৩৯), - মাটির দেয়াল (১৯৪২), - অভিজ্ঞান বসন্ত (১৯৪৩) , -দূরবাণী ইত্যাদি উল্লেখযোগ্য।