Subject

    বাংলা সাহিত্য

    Topic

    বাংলাদেশের সাহিত্য ও সাহিত্যিক

    'পদাবলি' নামে কবিদের সংগঠন প্রতিষ্ঠা করেন কে?

    ক)
    আবুল মনসুর আহমদ
    খ)
    আবুল ফজল
    গ)
    আলাউদ্দিন আল আজাদ
    ঘ)
    আবু জাফর ওবায়দুল্লাহ

    Explanation

    আবু জাফর ওবায়দুল্লাহ (১৯৩৪ – ২০০১) - আবু জাফর ওবায়দুল্লাহ পঞ্চাশ দশকের অন্যতম কবি হিসেবে খ্যাত। তাঁর কবিতায় আবহমান বাংলার ছবি পাওয়া যায়। - তাঁর কবিতার সূচনা ভাষা আন্দোলনকে কেন্দ্র করে এবং বিকাশ ঘটে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন এবং স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের সামগ্রিক জনজীবনের আশা-আকাঙ্ক্ষা এবং স্বপ্ন- বাস্তবতাকে কেন্দ্র করে। - আবু জাফর ওবায়দুল্লাহ ৮ ফেব্রুয়ারি, ১৯৩৪ সালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাহেরচর-ক্ষুদ্রকাঠি গ্রামে জন্মগ্রহণ করেন। - তিনি বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং এরশাদ সরকারের কৃষি মন্ত্রী ছিলেন। - রাশেদ খান মেনন তাঁর ভাই এবং সেলিমা রহমান একমাত্র বোন। - 'পদাবলি' নামে কবিদের একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। - তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৭৯), একুশে পদক (১৯৮৫) পান। - তিনি ১৯ মার্চ, ২০০১ সালে মারা যান।

    Find Tutors

    View all Tutors