Subject

    Govt.Jobs

    Topic

    স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (ইলেকট্রিশিয়ান ও সার্ভেয়ার) - ০৫.০৫.২০২৩

    'পথের দাবী' উপন্যাসের রচয়িতা-

    ক)
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    খ)
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    গ)
    কাজী ইমদাদুল হক
    ঘ)
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

    Explanation

    শরত্চন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস ‘পথের দাবী' (১৯২৬)। ব্রহ্মদেশের এক গুপ্ত বিপ্লবী দলের নায়ক সব্যসাচী এ উপন্যাসের প্রধান চরিত্র। এ উপন্যাসের মাধ্যমে ব্রিটিশ শাসনের তীব্র সমালোচনা ও সশস্ত্র বিপ্লবকে সমর্থন করার কারণে ব্রিটিশ সরকার কর্তৃক উপন্যাসটি নিষিদ্ধ হয়। তার রচিত অন্যান্য উপন্যাস: ‘বড়দিদি' (১৯০৭), 'বিরাজ বৌ (১৯১৪), 'পল্লীসমাজ' (১৯১৬), 'নিষ্কৃতি' (১৯১৭), ‘শ্রীকান্ত' (১ম খণ্ড- ১৯১৭, ২য় খণ্ড- ১৯১৮, ৩য় খণ্ড- ১৯২৭, ৪র্থ খণ্ড- ১৯৩৩), ‘দেবদাস (১৯১৭), 'চরিত্রহীন' (১৯১৭), 'দত্তা' (১৯১৮), 'গৃহদাহ' (১৯২০), 'দেনাপাওনা' (১৯২৩), 'বিপ্রদাস', 'শেষ প্রশ্ন', ‘শেষের পরিচয়’, ‘পরিণীতা’, ‘পণ্ডিত মশাই’, ‘বৈকুণ্ঠের উইল’, ‘অরক্ষণীয়া’, ‘বামুনের মেয়ে’, ‘নববিধান ।

    Find Tutors

    View all Tutors