Subject

    ATEO

    Topic

    ATEO - ২০১০

    ‘পঞ্চনদ’ কোন সমাস-

    ক)
    দ্বন্দ্ব
    খ)
    কর্মধারয়
    গ)
    দ্বিগু
    ঘ)
    অব্যয়ীভাৰ

    Explanation

    • সমাহার বা সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে। • দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়। তবে অনেক ব্যাকরণবিদ দ্বিগু সমাসকে কর্মধার‍য় সমাসের অন্তর্ভুক্ত করেছেন। - ত্রিকাল (তিন কালের সমাহার), - চৌরাস্তা (চৌরাস্তার সমাহার), - তেমাথা (তিন মাথার সমাহার), - শতাব্দী (শত অব্দের সমাহার), - পঞ্চবটী (পঞ্চবটের সমাহার), - ষড়ঋতু (ছয় ঋতুর সমাহার), - ত্রিপদী (ত্রি বা তিন পদের সমাহার), - ত্রিফলা (ত্রি বা তিন ফলের সমাহার), - নবরত্ন (নব বা নয় রত্নের সমাহার), - তেপান্তর (তিন বা তে প্রান্তরের সমাহার), - এছাড়াও পঞ্চনদ , পঞ্চভূত, , দশ চক্র, অষ্টধাতু, সপ্তর্ষি, ত্রিভুজ, চতুর্ভুজ, চতুরঙ্গ, ত্রিমোহিনী, ত্রিভুবন, চতুর্দশপদী, তেরনদী, সাতসমুদ্র ইত্যাদি দ্বিগু সমাসের উদাহরণ।

    Find Tutors

    View all Tutors