“নেকলেস” গল্পটিতে দেখা যায় উচ্চবিলাসী ও লোভী এক নারীর চরিত্র। বিলাসীতার কারণে মুহূর্তেই নির্ষ হয়ে যেতে। এবং পরিশ্রমে ফলে ধার-দিনা পরিশোধ করার মাধ্যমে “পরিশ্রম সফলতার চাবিকাঠি” উক্তিটি প্রকাশ পেয়েছে। আবার গল্পের শেষ অপ্রত্যাশিত বাক্য থেকে শিক্ষা পাওয়া যায়, একটু অসাবধানতা জীবনে কীরূপ প্রভাব ফেলতে পারে। লেখক পরিচিতিঃ - ‘নেকলেস’ গল্পের মূল লেখক গী দ্যা মোপাসাঁ। - তাঁর পুরো নাম Henri-Renri-Albrert-Guy de Maupassant। - তিনি ১৮৫০ খ্রিষ্ট্রাব্দে ৫-ই আগষ্ট ফ্রান্সে নর্মান্ডি শহরে জন্ম গ্রহণ করেন। - এবং তিনি ১৮৯৩ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন। - নেকলেস গল্পটি অনুবাদ করেছেন পূর্ণেন্দু দস্তিদার। - তিনি ১৯০৯ খ্রিষ্টাব্দের ২০এ জুন চট্রগ্রামের পটিয়া উপজেলায় ধনঘাট গ্রামে জন্মগ্রহণ করেন। - পেশাগত জীবনে তিনি ছিলেন আইনজীবী। - তিনি ১৯৭১ সালে ৯ই মে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার জন্য ভারতে যাওয়া পথে মৃত্যুবরণ করেন।