Subject

    বাংলাদেশ বিষয়াবলি

    Topic

    জনসংখ্যা ও জনগোষ্ঠী

    নৃ- তাত্ত্বিক ভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত ?

    ক)
    ককেশীয়
    খ)
    দ্রাবিড
    গ)
    নিষাদ
    ঘ)
    আদি-অস্ট্রেলীয়

    Explanation

    দীর্ঘকাল বিভিন্ন জন ও কোমে বিভক্ত হয়ে এ আদি মানুষেরা বঙ্গের বিভিন্ন জায়গায় বসবাস করেছে, এবং একে অপরের সঙ্গে মিশ্রিত হয়েছে শতকের পর শতকব্যাপী। - জাতিতাত্ত্বিক নৃবিজ্ঞানীদের মতে পৃথিবীর চারটি প্রধান নরগোষ্ঠীর প্রতিটির কোনো না কোনো শাখার আগমন ঘটেছে বাংলায়। নরগোষ্ঠীগুলি হলো নিগ্রীয়, মঙ্গোলীয়, ককেশীয় ও অষ্ট্রেলীয়। - ইন্দোচীন থেকে আদি অস্ট্রেলীয় নরগোষ্ঠীর অন্তর্গত ‘অস্ট্রিক’ জাতি প্রাক আর্য যুগে বাংলায় বসতি স্থাপন করে। এই অস্ট্রিক নরগোষ্ঠী থেকেই বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে। - অস্ট্রিক নরগোষ্ঠীর সাথে দ্রাবিড় ও আর্য জাতির সংমিশ্রণে বাঙালি জাতি গড়ে উঠেছে। Note: আদি অস্ট্রেলীয় ও অস্ট্রিক উভয় সঠিক। অপশনে আদি অস্ট্রেলীয় থাকলে এটা দিতে হবে, না থাকলে অস্ট্রিক দিতে হবে। আদি অস্ট্রেলীয় হল অস্ট্রিক এর আগে।

    Find Tutors

    View all Tutors