Subject
ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
Topic
অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ
নীলনদ কতটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?
নীলনদ কতটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?
ক)
১০টিখ)
১২টিগ)
১১টিঘ)
৮টিExplanation
-নীলনদ শব্দটি এসেছে আরবি আন-নীল হতে। নীল নদ আফ্রিকা মহাদেশের একটি নদ। পূর্ব আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পর্যন্ত এর বিস্তৃতি। এটি বিশ্বের দীর্ঘতম নদ। পানি প্রবাহের দিক থেকে এটি দ্বিতীয়। -নীলনদ উগান্ডার জিনজা থেকে উৎপত্তি হয়ে ৬৬৫০ কিলোমিটার (৪১৩০ মাইল) দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে ভূমধ্যসাগরে সাথে মিলিত হয়েছে। -ভিক্টোরিয়া হ্রদ তানজানিয়া, কেনিয়া এবং উগান্ডার মধ্যবর্তী একটি সুউচ্চ মালভূমির উপর এটি অবস্থিত। নীলের উপ-নদী: নীল নদের দুটি উপনদী আছে একটি শ্বেত নীল নদ আরেকটি নীলাভ নীল নদ। এর মধ্যে শ্বেত নীল নদ দীর্ঘতর। শ্বেত নীলের উৎপত্তি আফ্রিকার গ্রেট লেক থেকে আর নীলাভের উৎপত্তি ইথিওপিয়ার তানা লেক থেকে। নীলের উৎপত্তি : নীল নদের সর্ব উত্তরের উৎপত্তি স্থল হল আফ্রিকার রুয়ান্ডা। আর বর্হিগামী উৎস হল উগান্ডার জিনজা। তারপর এটি ১১ টি দেশ তানজানিয়া, রুয়ান্ডা, বুরুন্ডি, কেনিয়া, কঙ্গো, ইরিত্রিয়া, ইথিওপিয়া, উগান্ডা, দক্ষিণ সুদান, সুদান ও মিশরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।Related questions
বাংলাদেশের কোন অঞ্চলে ব্যাপক বালিয়াড়ির উপস্থিতি দেখা যায়?বাংলাদেশে শীতকালে কোন দিক থেকে মৌসুমি বায়ু প্রবাহিত হয়?পার্বত্য অঞ্চলে নদীর ক্ষয়জাত ভূমির আকৃতি কিরূপ থাকে?নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত?পৃথিবীর কোন দেশে বৃহত্তম বৃষ্টিপ্রধান বনাঞ্চল অবস্থিত?বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি?ভূ-অভ্যন্তরের কোন স্তরটি সান্দ্র (viscous) এবং টেকটোনিক প্লেটগুলোর চলনের জন্য দায়ী বলে মনে করা হয়?ফেরেলের সূত্র অনুসারে, বায়ুপ্রবাহের মতো সমুদ্রের জল কোনদিকে বেঁকে যায়?
