Subject

    Bank Exam

    Topic

    সমন্বিত ৯ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (সিনিয়র অফিসার)-২০.০১.২০২৩

    'নীলদর্পণ' নাটকটির মূল বিষয়বস্তু কী?

    ক)
    ভাষা আন্দোলন
    খ)
    নীলকরদের অত্যাচার
    গ)
    অসহযোগ আন্দোলন
    ঘ)
    তেভাগা আন্দোলন

    Explanation

    দীনবন্ধু মিত্র রচিত বিখ্যাত নাটক 'নীলদর্পণ (১৮৬০); এটি ঢাকার বাংলা প্রেস থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ। এতে মেহেরপুরের কৃষকদের ওপর নীলকরদের নির্মম নির্যাতনের চিত্র ফুটে উঠেছে। এ নাটকের মাধ্যমে এ দেশের শাসক ও শাসিতের সম্পর্ক, দেশের অর্থনৈতিক অবস্থা, সভ্য মুখোশের অন্তরালে বর্বরতা ইত্যাদি সামাজিক দিক সার্থকভাবে রূপায়িত হয়েছে। ১৮৬১ সালে মাইকেল মদন A Native ছদ্মনামে ইংরেজিতে The Indigo Planting Mirror নামে এটি অনুবাদ করেন। নাটকটিকে "Uncle Tom's Cabin' এর সাথে তুলনা করা হয়। চরিত্র: গোলক বসু, নবীন মাধব, তোরাপ, রাইচরণ, সাবিত্রী।

    Find Tutors

    View all Tutors