Subject

    বাংলা সাহিত্য

    Topic

    গ্রন্থ ও গ্রন্থকার

    নির্মলেন্দু গুণের প্রথম কবিতা কোনটি?

    ক)
    প্রলয়োল্লাস
    খ)
    বর্ষা আবাহন
    গ)
    বড় কে
    ঘ)
    নতুন কাণ্ডারী

    Explanation

    - বাংলাদেশের কবিদের কবি নির্মলেন্দু গুণ। নারীপ্রেম, সমাজ, সংস্কৃতি, রাজনৈতিক প্রেক্ষাপট, শ্রেণি-সংগ্রাম, স্বৈরাচার বিরোধিতা ইত্যাদি বিষয় তাঁর কবিতার মূল বিষয়বস্তু। সমাজকে তিনি তুলে এনেছেন সাহিত্যের আয়নায়। - নির্মলেন্দু গুণ ২১ জুন, ১৯৪৫ খ্রিষ্টাব্দে নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার কাশবন গ্রামে জন্মগ্রহণ করেন। - তাঁর ডাক নাম- রতন / রত্ন / রতু। - তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৮২), একুশে পদক (২০০১) পান। - নিজ গ্রাম কাশবনে 'বিদ্যানিকেতন' নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। - মেট্রিক পাশের আগেই তার প্রথম কবিতা ' নতুন কাণ্ডারী ' নেত্রকোনার 'উত্তর আকাশ' পত্রিকায় প্রকাশিত হয়। নির্মলেন্দু গুণ রচিত কাব্যগ্রন্থঃ - না প্রেমিক না বিপ্লবী (১৯৭২), - মুজিব-লেনিন-ইন্দিরা, - প্রেমাংশুর রক্ত চাই (১৯৭০), - কবিতা, - চাষাভুষার কাব্য (১৯৮১), - অচল পদাবলী (১৯৮২), - পৃথিবীজোড়া গান (১৯৮২), - দূর হ দুঃশাসন (১৯৮৩), - অমিমাংসিত রমণী (১৯৭৩), - দীর্ঘ দিবস দীর্ঘ রজনী (১৯৭৪), - চৈত্রের ভালোবাসা (১৯৭৫), - শান্তির ডিক্রি (১৯৮৪) - ও বন্ধু আমার (১৯৭৫), - আনন্দ কুসুম (১৯৭৬), - নির্বাচিতা (১৯৮৩) ইত্যাদি।

    Find Tutors

    View all Tutors