Subject

    বিগত বছরের প্রশ্ন

    Topic

    বিসিএস ৪০তম

    নিম্নের কোনটি বৃহৎ স্কেল মানচিত্র ?

    ক)
    ১ : ১০,০০০
    খ)
    ১ : ১০০,০০০
    গ)
    ১ : ১০০০,০০০
    ঘ)
    ১ : ২৫,০০০

    Explanation

    - স্কেল অনুসারে মানচিত্র দুই প্রকারের- (ক)বৃহৎ স্কেলের মানচিত্র এবং (খ)ক্ষুদ্র স্কেলের মানচিত্র। - নৌচলাচল সংক্রান্ত নাবিকদের চার্ট, বিমান চলাচল সংক্রান্ত বৈমানিকদের চার্ট, মৌজা মানচিত্র বা ক্যাডাস্ট্রাল মানচিত্র প্রভৃত বৃহৎ স্কেলের মানচিত্র । - একটি ছোট এলাকা অনেক বড় করে দেখানো হয় বলে মানচিত্রের মধ্যে অনেক জায়গা থাকে এবং অনেক কিছুর তথ্য এরূপ মানচিত্রে ভালভাবে দেখানো যায়। - ভূচিত্রাবলি মানচিত্র, দেয়াল মানচত্র প্রভৃতি ক্ষুদ্র স্কেলের মানচিত্র। - সমগ্র প্রথিবী বা মহাদেশ বা দেশের মতো বড় অঞ্চলকে একটি ছোট কাগজে দেখানো হয় বলে এ প্রকার মানচিত্রে বেশি জায়গা থাকে না। - ফলে এ মানচিত্রে বেশি কিছু দেখানো যায় না। প্রশ্নে উল্লেখিত অপশনগুলোর মধ্যে ১:১০,০০০ বৃহৎ স্কেলের মানচিত্র। উৎস: ভূগোল ও পরিবেশ, ৯ম-১০ম শ্রেণি; এন.সি.টি.বি

    Find Tutors

    View all Tutors