Subject

    খাদ্য অধিদপ্তর

    Topic

    খাদ্য অধিদপ্তর (খাদ্য/উপ-খাদ্য পরিদর্শক)- ২৩-১২-২০১১

    নিঝুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত ?

    ক)
    পাদ্মা
    খ)
    রূপসা
    গ)
    মেঘনা
    ঘ)
    পসুর

    Explanation

    - নোয়াখালী জেলার দক্ষিণে মেঘনা নদীর মোহনায় অবস্থিত হাতিয়া উপজেলার সর্বদক্ষিণে নিঝুমদ্বীপের অবস্থান। - ১৯৪০ এর দশকে এই দ্বীপটি বঙ্গোপসাগর হতে জেগে উঠা শুরু করে। - নিঝুমদ্বীপ সংলগ্ন এলাকায় প্রচুর ইছা মাছ (চিংড়ি মাছ) ধরা পড়তো বিধায় জেলেরা এই দ্বীপের নাম দেয় ‘‘ইছামতির দ্বীপ’’। -  কালক্রমে ইছামতি দ্বীপ নামটি হারিয়ে গেলেও স্থানীয় লোকেরা এখনো এই দ্বীপকে বাইল্যার ডেইল বলেই সম্বোধন করে। সরকারি মৌজায় লেখা আছে 'চর ওসমান'

    Find Tutors

    View all Tutors