- 'নিজের প্রচেষ্ঠায় অর্জিত’ এর এক কথায় হবে - 'স্বোপার্জিত'। - 'স্বকীয়' শব্দের অর্থ - নিজের, স্বীয়। • গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ: - ‘যার কোন কিছু থেকেই ভয় নেই’ - অকুতোভয়৷ - ‘যা সাধারণের মধ্যে দেখা যায়না এমন’ - অনন্যসাধারণ। - ‘কি করতে হবে যে স্থির করতে পারে না’ - কিংকর্তব্যবিমূঢ়। - ‘দু’হাতে সমান কাজ করতে পারে যে/ দু হাত সমান চলে যার’ - সব্যসাচী। উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা একাডেমি অভিধান।