Explanation
দক্ষিণ আমেরিকার তেলসমৃদ্ধ দেশ ভেনিজুয়েলার উদ্যেগে গঠিত হয় OPEC (Organization of the Petroleum Exporting Countries)। - এটি ১৪ সেপ্টেম্বর, ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। - এর বর্তমান সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত। - এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৫টি। - ওপেকের বর্তমান সদস্য দেশ ১৩ টি। - ২০০৮ সালে ইন্দোনেশিয়া ওপেক থেকে নিজেকে প্রত্যাহার করে। ২০১৬ সালে পুনরায় যোগদান করেন এবং ২০১৬ সালে এর শেষে আবার সদস্য পদ প্রত্যাহার করে নেয়। - বর্তমানে মালেশিয়ে ও ইন্দোনেশিয়া ওপেক এর সদস্য না। ১৩টি দেশ হলোঃ ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনেজুয়েলা, আলজেরিয়া, নাইজেরিয়া, লিবিয়া, অ্যাঙ্গোলা, গ্যাবন, নিরক্ষীয় গিনি ও কঙ্গো প্রজাতন্ত্র। এর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ছিল ৫টি। যথা- ভেনেজুয়েলা, সৌদি আরব, ইরান, ইরাক ও কুয়েত।