Subject

    বাংলা ভাষা

    Topic

    বানান

    নিচের কোন শব্দে "স্থ' সঠিক ব্যবহার হয়নি?

    ক)
    অধীনস্থ
    খ)
    কণ্ঠস্থ
    গ)
    পকেটস্থ
    ঘ)
    গ্রস্থ

    Explanation

    কোনো শব্দের শেষে ‘ স্ত ’ বা ‘ স্থ ’ বসানো নিয়ে সংশয় সৃষ্টি হলে প্রথমে শব্দটি হতে মনে মনে ‘ স্থ ’ বাদ দিবেন। বাদ দেওয়ার পর অবশিষ্ট শব্দাংশ যদি অর্থবোধক হয়, তাহলে ‘ স্থ ’ বসাব, অন্যথায় ‘ স্ত ’। যেমন: অধীনস্থ, অন্তঃস্থ, নিকটস্থ, পকেটস্থ, দ্বারস্থ, পরিবারস্থ, কণ্ঠস্থ, ভূগর্ভস্থ, মনস্থ, মুখস্থ, সভাস্থ, সমাধিস্থ ইত্যাদি শব্দগুলো হতে ‘ স্থ ’ বাদ দিলে যথাক্রমে— অধীন, অন্তঃ, নিকট, পকেট, দ্বার, পরিবার, কণ্ঠ, ভূগর্ভ, মন, মুখ, সভা, সমাধি, মন; প্রত্যেকটি শব্দ অর্থবোধক । তাই এসব শব্দের শেষে ‘স্থ’ ।

    Find Tutors

    View all Tutors