Subject
বিগত বছরের প্রশ্ন
Topic
বিসিএস ২৫ তম
নিচের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন?
নিচের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন?
ক)
ফা-হিয়েনখ)
ইবনে বতুতাগ)
মার্কো পেলোঘ)
হিউয়েন সাংExplanation
- জগদ্বিখ্যাত পর্যটক ইবনে বতুতা (১৩০৪-১৩৭৮ খ্রি) ছিলেন মরক্কোর অধিবাসী। - ইবনে বতুতা সোনারগাঁওয়ে আসেন ১৩৪৬ সালে। - মধ্যযুগের আর যেসব বিখ্যাত পরিব্রাজক সোনারগাঁও পরিভ্রমণ করেন, তারা হচ্ছেন চীনের মা হুয়ান ১৪০৬ সালে এবং হৌ হিয়েন ১৪১৫ সালে। - অন্যদিকে ফা-হিয়েন (আনুমানিক ৩৫৮-৪৩৫ খ্রি) ভারত পরিভ্রমণকারী চীনদেশীয় বৌদ্ধ ভিক্ষু ও পণ্ডিত। মার্কো পোলো (১২৫৪-১৩২৪ খ্রি.) মধ্যযুগের ইউরোপীয় ভূ-পর্যটকদের একজন। - তার বর্ণনাকৃত ভ্রমণবৃত্তান্ত থেকেই ইউরোপবাসী চীন, তিব্বত, ভারত, সিংহল, ব্রহ্মদেশ ও শ্যামদেশসহ এশিয়ার বিভিন্ন অঞ্চলের জীবনযাপন সম্পর্কে প্রথম জানতে পারে। - আর হিউয়েন সাং (৬০২-৬৬৪ খ্রি.) হলেন ভারত পরিভ্রমণকারী প্রাচীন চীন দেশীয় বৌদ্ধ ভিক্ষু ও পণ্ডিত। - তিনি ভারতে এসে গান্ধার, তক্ষশীলা, কাশ্মীর, মথুরা, অযোধ্যা, নেপাল ইত্যাদি বৌদ্ধ শাস্ত্রচর্চাকেন্দ্র ও যুদ্ধের স্মৃতি বিজড়িত তীর্থস্থানসমূহ পরিদর্শন করেন।Related questions
‘মৃন্ময়ী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা?X+Y = 6 এবং XY=8 হলে (X-Y)2-এর মান কত?উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যাঞ্চেলর-Y = 3x + 2, Y = - 3x + 2 এবংY = - 2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কোনটি হবে?‘কাশবনের কন্যা’ কোন জাতীয় রচনা?কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?কোনটি মুহাম্মাদ এনামুল হকের রচনা?নারভাস সিস্টেমে স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে কি বলে ?
