Subject

    Bank Exam

    Topic

    সমন্বিত ৭ ব্যাংক অফিসার (ক্যাশ) - ০২.০৬.২০২৩

    নিচের কোন পত্রিকাকে ঘিরে একটি স্বতন্ত্র সাহিত্যিক বলয় তৈরি হয়েছিল?

    ক)
    কালি ও কলম
    খ)
    নবযুগ
    গ)
    কল্লোল
    ঘ)
    সবুজপত্র

    Explanation

    - ১৯২৩ সালে আধুনিক লেখকদের সাহিত্যিক মুখপত্র হিসেবে দীনেশরঞ্জন দাশের সম্পাদনায় কলকাতা থেকে মাসিক 'কল্লোল' পত্রিকা প্রকাশিত হয়। - ত্রিশের দশকে এ পত্রিকাকে ঘিরে তরুণ লেখকদের সম্মিলনে একটি স্বতন্ত্র সাহিত্যবলয় সৃষ্টি হয়। - এদের মধ্যে অন্যতম পাঁচজন কবিকে একত্রে পঞ্চপাণ্ডব বলা হয়। - এরা হলেন- বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, অমিয় চক্রবর্তী, বিষ্ণু দে, সুধীন্দ্রনাথ দত্ত। - পত্রিকাটি রবীন্দ্র-রোমান্টিক সাহিত্যের বিরুদ্ধধারা হিসেবে আধুনিক সাহিত্যের সূচনায় বিশেষ ভূমিকা পালন করে। - প্রেমেন্দ্র মিত্র সম্পাদিত পত্রিকা 'কালিকলম' (১৯২৬)। - প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকা 'সবুজপত্র' (১৯১৪)। - কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা 'নবযুগ' (১৯৪১)।

    Find Tutors

    View all Tutors